চট্টগ্রামে নগরে নিজ বাসা থেকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে মো. মনিরুল হক নামে কাতার প্রবাসী এক প্রকৌশলী উদ্ধার করেছে র্যাব। রবিবার (৭ জুন) বেলা ১ টার দিকে নগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইসডি গোডাউনের সামনে ডেবার পাড়স্থ জঙ্গলের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে সকাল আনুমানিক ১১টা ঘটিকায় নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই প্রকৌশলী। খোঁজাখোঁজি করে না পেয়ে ভিকটিমের পরিবার থানা সাধারণ ডায়েরি করে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য র্যাব বরাবর একটি আবেদন করেন।
ভিকটিমের পরিবারের কাছে মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা নাম্বার থেকে কল করে জানায় যে, ভিকটিম মো. মনিরুল হক তাদের হেফাজতে আছে এবং তাকে সুস্থ্য অবস্থায় ফেরত পেতে হলে অপহরণকারীরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রোহান (২০), মো. সায়েম (২০) মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে র্যাব।
