রহস্যপূর্ণ মানবদেহ 

আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:০৪ এএম

পৃথিবীর সবচেয়ে জটিল ও নিপুণ সৃষ্টি মানবদেহ। এটি প্রকৃতি ও বিজ্ঞানের অনন্য ও জটিল সৃষ্টি। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও, এর ভেতরে প্রতিনিয়ত ঘটে চলেছে অবিশ্বাস্য সব রাসায়নিক ও জৈবিক কার্যকলাপ। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে, ৩৭  থেকে প্রায় ১০০ ট্রিলিয়ন কোষ রয়েছে। এগুলোর বেশিরভাগ মানব কোষ নয়, বরং শরীরের ৯০ শতাংশ কোষ হলো ব্যাকটেরিয়া। অবাক বিষয় হচ্ছে, মানুষের মস্তিষ্ক প্রতি ঘণ্টায় ২৭৪ কিলোমিটার বেগে স্নায়ুতে অনুভূতি প্রেরণ করতে পারে। এ ছাড়া ক্যামেরার ভাষায়, মানুষের চোখের রেজল্যুশন হলো ৫৭৬ মেগাপিক্সেল। মানব শরীর প্রতি ৩০ মিনিটে যে পরিমাণ তাপ নির্গত করে, তা দিয়ে এক গ্যালন পানি ফোটানো সম্ভব। এ ছাড়া চোখ প্রতি ঘণ্টায় প্রায় এক চা চামচ অশ্রু তৈরি করতে পারে যার মধ্যে পানি, লবণ ও অ্যান্টিবডির নিখুঁত মিশ্রণ রয়েছে। মানবদেহের ৬০ ভাগ উপাদানই হলো হাইড্রোজেন। মজার বিষয় হলো, আমাদের মহাবিশে^র ৯০ শতাংশ হাইড্রোজেন দিয়েই তৈরি। শরীরে প্রচলিত ৫টি ছাড়াও অন্তত ১৫টি ইন্দ্রিয় রয়েছে যার মধ্যে ভারসাম্য, যন্ত্রণা ও তাপমাত্রা অনুভব করার ক্ষমতা অন্যতম। গর্ভবতী নারীর শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে, ভ্রুণ থেকে জরুরি ভিত্তিতে সেই স্থানে স্টেম সেল পাঠানো হয়, যা স্নায়বিক প্রতিরোধ গড়ে তোলে। মানুষের রক্তে অতি সূক্ষ্ম মাত্রায়, প্রায় দশমিক ২ মিলিগ্রাম সোনা মিশে থাকে। সব মিলিয়ে মানবদেহ রহস্যপূর্ণ। আজও যার অনেক কিছু অনাবিষ্কৃত রয়েছে। তবে বিজ্ঞানীরা চেষ্টা করছেন, সব রহস্য বের করে আনার। কিন্তু সর্বশেষ তথ্য বলছে, মানবদেহের জটিল ক্রিয়াকলাপ পরিপূর্ণ রূপে প্রকাশ করা মানুষের পক্ষে রীতিমতো দুরূহ। বিজ্ঞানীরা বলছেন, তবু আমরা অবিরাম পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাব। সম্ভবত মানবদেহের অসম্ভব ক্রিয়াকলাপ জনসম্মুখে তুলে আনা রীতিমত দুরূহ ব্যাপার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত