ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৯:৫৫ এএম

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিনিয়া শহরের কাছে দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সড়ক দুর্ঘটনা ও আগুনে অন্তত ২১ জন ইরাকি নাগরিক নিহত এবং আরও ১৯ জন গুরুতর আহত হন।

সোমবার (৮ জুন) স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারার বরাতে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা জানান, রবিবার বিকালে নাসিনিয়া শহরের কাছের একটি ব্যস্ত মহাসড়কে বাসটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো যানবাহনে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২১ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। 

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এই ঘটনা অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

নাসিরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহত ১৯ জনের মধ্যে অধিকাংশেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ জানায়, বাসের চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন তা জানতে পুরো ঘটনাটির তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত