মুন্সীগঞ্জে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ নারী

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মা নদীতে  গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।
 
সোমবার (৮ জুন) বিকালে জেলার  টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার অভিযান চলছে।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিখোঁজ জাহানারা বেগম ওই উপজেলার মিতারা গ্রামের প্রয়াত সেন্টু শেখের স্ত্রী। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
 
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ জাহানারা বেগমকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত