মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার না করার অপরাধে একটি আইসক্রিম ফ্যাক্টরীর মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
সোমবার (৮ জুন) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া বাজারে এ অভিযান চালান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুকুটিয়া বাজারে অভিযান চালিয়ে এসময় বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই আইসক্রিমের মোড়কে লোলো ব্যবহার করায় ওই বাজারের সততা আইসক্রিম ফ্যাক্টরির মালিক স্বপন দাসকে সমুদয় জরিমানা করা হয়।
আসিফ আল আজাদ বলেন, ফ্যাক্টরির মালিককে জরিমানার পাশাপাশি সঠিক প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা ও আইসক্রিম প্রস্তুত করার নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের টিম।