চট্টগ্রামের পটিয়ার পাহাড় থেকে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত চন্দনাইশের দুই কৃষক মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে তাঁদের মুক্তি দেয় অপহরণকারীরা।
মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া ২ কৃষক হলেন চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ শাহজাহান (৪২) ও পশ্চিম এলাহাবাদ গ্রামের আজগর (৪০)। সোমবার সকালে বাগান থেকে ফল সংগ্রহ করতে দুর্গম পাহাড়ে গেলে ৫-৮ জনের একটি সশস্ত্র দল তাদের অপহরণ করা হয়। গ্রামবাসীরা সম্মিলিতভাবে প্রতিরোধ করায় অপহৃতদের মধ্যে আরও একজন নুরুল আলমকে পাহাড়ি সন্ত্রাসীরা শারীরিক নির্যাতনের পর গাছের সাথে বেঁধে রেখে আহত অবস্থায় পালিয়ে যায়।
স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম জানান, অপহরণের পর পাহাড়ি সন্ত্রাসীরা তাদের শারীরিক নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। অপহৃতদের মুক্তির জন্য পরিবার থেকে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হলেও তাদের ছাড়েনি অপহরণকারীরা। আরও টাকা দাবি করে। পরে সন্ত্রাসীরা গভীর পাহাড়ি এলাকায় অপহৃত দুই কৃষক ছেড়ে দেন বলে জানান।
এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরবর্তীতে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দেন।