বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। এর মাঝেই ফুটবল ভক্তদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো ব্রাজিল দল। দলের সবচেয়ে বড় তারকা নেইমারের চোটের সবশেষ পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক মেডিকেল বুলেটিন প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রের মরিসটাউনে নতুন করে এমআরআই করার পর নেইমারের শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন চিকিৎসকরা।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফ মাসলে গ্রেড-২ পর্যায়ের চোট পেয়েছিলেন নেইমার। সিবিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "আজ (সোমবার) নেইমারের চোটের জায়গায় এমআরআই করা হয়েছে। পরীক্ষার রিপোর্টে দেখা গেছে, তার চিকিৎসার অগ্রগতি বেশ সন্তোষজনক এবং সবকিছু চিকিৎসকদের প্রত্যাশিত পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে। ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিমের পরিকল্পনা অনুযায়ী তার পুনর্বাসন ও ফিটনেস ফিরিয়ে আনার প্রক্রিয়া চলতে থাকবে।"
মেডিকেল বুলেটিনে সুখবর থাকলেও আগামী শনিবার (১৩ জুন) মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১৯ জুন হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই সেলেসাওদের জার্সিতে দেখা যেতে পারে এই তারকা ফরোয়ার্ডকে।
চলতি সপ্তাহে নেইমারকে মাঠের মূল অনুশীলনে ফেরার ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হবে। এখনই দলের বাকি সদস্যদের মতো উচ্চ গতিতে অনুশীলন না করলেও, খুব দ্রুতই তাকে একা একা বল পায়ে মাঠে দৌড়াতে দেখা যেতে পারে।
দুই ভাই, দুই দেশ, এক বিশ্বকাপ