পার্ট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে নিয়ে গত ৮ জুন একটি গণমাধ্যমে ‘রপ্তানির আড়ালে অর্থ পাচার’ শীর্ষক প্রতিবেদনে প্রকাশ হওয়ায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন (কিশোরগঞ্জ ৬) ভৈরব- কুলিয়ারচর এলাকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করছেন এই ধরনের প্রতিবেদন ব্যক্তিগত চরিতার্থ ছাড়া আর কিছুই হতে পারে না। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন সাধারণ নেটিজেনরা।
তারা বলেন, মো. শরীফুল আলম একদিনে তৈরি হয়নি, দীর্ঘ ৩০ বছর ভৈরব কুলিয়ারচরের প্রতিটি পরিবারের ঘরের দরজায় যার পদচারণা রয়েছে, রয়েছে পারিবারিক ঐতিহ্য, যার পিতা মরহুম হাজী সিদ্দিক মিয়া কুলিয়ারচরের একজন দানবীর হিসেবে খ্যাতি লাভ করেছেন, এই পরিবারের অনুদানের অবদান, ভৈরব কুলিয়ারচরের এমন কোন জায়গা নেই, যেখানে এই পরিবারের অবদান নেই, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরসহ দল মতের ঊর্ধ্বে থেকে মানুষের চিকিৎসা, আর্থিক সংকট, সামাজিক অনুষ্ঠান ( বিয়ে সাদী) বাদ নেই যে ব্যক্তি মো. শরীফুল আলম সহযোগিতা করে নাই, তাই গত নির্বাচনে ভৈরব কুলিয়ারচরের সাধারণ মানুষ তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে।
এক প্রতিক্রিয়ায় ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান ( ভিপি) মজিবুর জানান, কিভাবে নিন্দা জানাব এর কোন ভাষা নেই, যদি তিনি দুর্নীতি করতেন, ২০১৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করত, বিগত আওয়ামী সরকারের সময তার বিরুদ্ধে প্রায় ৮০টি রাজনৈতিক মামলা হয়েছে, জেল খেটেছেন দীর্ঘদিন, সত্যিকার অর্থে যদি অর্থ পাচার করত নিশ্চয়ই অর্থ পাচার মামলা থেকে বিগত সরকার তাকে রেহায় দিত না। তাছাড়া তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সিআইপি খ্যাতি লাভ করেছেন বিগত সরকারের আমলে, একজন সিআইপি হিসেবে দেশে-বিদেশে তার ব্যবসা থাকতেই পারে।
কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান জানান, একজন ত্যাগী জননেতা এবং সাদা মনের মানুষ শরীফুল আলম এমপি ( বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী)। দীর্ঘ ১৭ বছর অন্যায়ের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নেয়ার কারণে তিনি বারবার কারাবন্দী হয়েছেন, তবু কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি।
তিনি বলেন,ওই গণমাধ্যমের প্রতিবেদনটি ত্রুটিপূর্ণ। প্রথমত, ইসলামি ব্যাংক মতিঝিল শাখার কোনো কর্মকর্তার বক্তব্য নেই। দ্বিতীয়ত, বিএফআইইউএর তদন্ত কর্মকর্তার কোনো বক্তব্য নেই। তৃতীয়ত, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শরীফুল আলম সাহেবেরও (এমপি) প্রতিমন্ত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয় সরাসরি কোনো বক্তব্য নেওয়া হয়নি। আমি মনে করি, তিনি ভৈরব কুলিয়ারচর ও কিশোরগঞ্জ জেলার জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে, একটি কুচক্রীমহল ঈর্ষান্বিত হয়ে উনার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনামকে কুলুষিত করার হীন চেষ্টা করছে, আমি কুলিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৭১ টিভির মালিকানাধীন দৈনিক ওই গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।