টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে সংর্ঘষের ঘটনায় হিমেল নামক এক তরুণের দুচোখ অন্ধ হওয়ার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের অপর নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড ও গাড়াইল ত্রিমোহন এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪৮) এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ (২৫)। গ্রেপ্তারকৃতরা এজাহারভুক্ত আসামি না হলেও পুলিশি তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা উপপরিদর্শক হাবিবুর রহমান।
ঘটনা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছররা গুলিতে আহত হন উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেল নামের এক তরুণ। এতে দৃষ্টিশক্তি হারান ওই তরুণ। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার তদন্তে তাদের নাম ওঠে আসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
'আপনি গু*লি করলে আমি বসে থাকবো?'