বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহী এবার জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের আয়োজনে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে নির্মিত একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই গানের প্রথম ঝলক, আর মাত্র ৪৫ সেকেন্ডের টিজারেই দর্শকদের নজর কেড়েছেন এই তারকা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মিউজিক ভিডিওতে নোরার অংশগ্রহণের খবর আগেই প্রকাশ পেয়েছিল। এরপর থেকেই তার ভক্তরা অপেক্ষায় ছিলেন ভিডিওটির জন্য। অবশেষে ‘সির সির’ শিরোনামের গানটির ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রকাশিত টিজারে লাল-সাদা পোশাকে নোরাকে দেখা যায় প্রাণবন্ত নৃত্য পরিবেশনায়। ফুটবলকে কেন্দ্র করে নির্মিত দৃশ্যগুলোতে তার উপস্থিতি ও নাচের ভঙ্গি মুগ্ধ করেছে ভক্তদের। অল্প সময়ের এই ভিডিওতেই তিনি যেন বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছেন। এদিকে গানটি নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন নোরা ফাতেহী। তার ভাষায়, ‘সির সির’ শুধু একটি গান নয়, বরং বিভিন্ন সংস্কৃতির মিলনের প্রতীক। এতে মরক্কোর সংস্কৃতি, কানাডার প্রভাব এবং ভারতের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের প্রতিফলন রয়েছে।
৪৫ সেকেন্ডেই তোলপাড়
কীর্তনখোলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:৪১ এএম
আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৪১ এএম
৪৫ সেকেন্ডেই তোলপাড়
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০