মাছরাঙা টেলিভিশনে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’ ছুঁতে যাচ্ছে ৫০ পর্বে। আজ রাতে প্রচার হবে এর বিশেষ পর্ব। আওরঙ্গজেবের রচনা ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় নাটকটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হচ্ছে। ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না আর যাপিত জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিক। অবসরপ্রাপ্ত শিক্ষক জমিরউদ্দিন সরকারের পরিবারকে ঘিরে নাটকের গল্প আবর্তিত হলেও, এর প্রতিটি চরিত্র যেন বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণির একেকটি বাস্তব প্রতিচ্ছবি। শৃঙ্খল ভেঙে বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর বড় ছেলে, বাবার আদর্শে অনুপ্রাণিত ছোট ছেলে, স্বাধীনচেতা দুই মেয়ে আর সন্তানদের আগলে রাখা মায়ের টানাপড়েনেই এগিয়ে যায় এর কাহিনি। নাটকটিতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, নাদের চৌধুরী, মিলি বাসারসহ অনেকে। নির্মাতা নজরুল ইসলাম রাজু জানান, বাঙালি মধ্যবিত্তের চিরায়ত সংস্কৃতি ও সমাজের আসল চিত্রটিই এখানে তুলে ধরা হয়েছে, যার প্রতিটি চরিত্রে দর্শকরা নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন।
সুখ-দুঃখ, হাসি-কান্না যাপিত জীবনের গল্প
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:৪২ এএম
আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৪২ এএম
সুখ-দুঃখ, হাসি-কান্না যাপিত জীবনের গল্প
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০