পপ কালচারের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘লিগ্যালি ব্লন্ড’-এর প্রিক্যুয়েল সিরিজ ‘এল’ (ঊষষব)-এর প্রথম অফিসিয়াল ট্রেইলার ও পোস্টার প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও। হার্ভার্ড ল স্কুলের ইতিহাসের আগে, নব্বইয়ের দশকে চরিত্রটির হাইস্কুল জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই নতুন সিরিজ। যেখানে তরুণী এল উডসের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত মার্কিন অভিনেত্রী লেক্সি মিনেট্রি। মূল সিনেমার জনপ্রিয় তারকা রিস উইদারস্পুন এই সিরিজের অন্যতম নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন। আমাজন এমজিএম স্টুডিওস এবং হ্যালো সানশাইন প্রযোজিত ৮ পর্বের এই কমেডি সিরিজটি আগামী ১ জুলাই বিশ্বেব্যাপী মুক্তি পাবে। মুক্তির আগেই সিরিজটির দ্বিতীয় সিজনের ঘোষণা দিয়ে চমক দেখিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। বৈশি^ক প্রচারণার অংশ হিসেবে আগামী ২৭ জুন লস অ্যাঞ্জেলেসে ‘অবসেসড ফেস্ট’ এবং নিউ ইয়র্কে বিশেষ ফ্যান ইভেন্টের আয়োজন করেছে প্রাইম ভিডিও।
‘এল’-এর ট্রেইলার প্রকাশ
কীর্তনখোলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:৪২ এএম
আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৪২ এএম
‘এল’-এর ট্রেইলার প্রকাশ
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০