প্রেসক্লাব এলাকা জুড়ে শিক্ষকদের কর্মসূচি ঘিরে উত্তেজনা

আপডেট : ১১ জুন ২০২৬, ১২:১৯ পিএম

দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে দেশের বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে জাতীয় প্রেসক্লাবের আশপাশের এলাকা। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নেওয়ায় পুরো এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

‘সম্মিলিত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ’-এর ব্যানারে গত রবিবার থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। দীর্ঘ সময় ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরতরা।

গতকাল বুধবার (১০ জুন) আন্দোলনরত শিক্ষকরা আল্টিমেটাম দিয়ে বলেছিলেন, যদি বুধবারের মধ্যে এমপিওভুক্তির আবেদনের জন্য প্রয়োজনীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা না হয়, তবে বৃহস্পতিবার তারা কঠোর কর্মসূচি হিসেবে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আজ বেলা ১১টা ৩০ মিনিটের পর থেকে শিক্ষকরা তাদের পূর্বঘোষিত কর্মসূচির দিকে অগ্রসর হতে শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিস্তারিত ভিডিওতে...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত