দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ বাংলাদেশি নারীর মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সর্বশেষ নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত একটি হোটেলে অগ্নিকাণ্ডে আহত ওই বাংলাদেশি নারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দক্ষিণ দিল্লির উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তল এক বিবৃতিতে বলেন, 'দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে। মৃত ব্যক্তি একজন বাংলাদেশি নারী ছিলেন।'

পুলিশের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডে ওই নারী গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন এবং হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছিলেন।

গত ৪ জুন দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের হাউজ রানী এলাকায় ‘ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। ওই ঘটনায় প্রথমে ২১ জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত