দৌলতখানে ঘরের ছাদ ধসে প্রাণ গেল শিশুর

আপডেট : ১২ জুন ২০২৬, ১২:৪৯ পিএম

ভোলার দৌলতখান উপজেলায় ঘরের ছাদ ধসে ইমা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনা মিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমা ওই এলাকার নুরনবীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ ঘরের ছাদের একটি অংশ ধসে পড়ে। এ সময় ছাদের নিচে থাকা শিশু ইমা চাপা পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহত শিশুর চাচা মনির হোসেন জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইমাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তের মধ্যেই পরিবারের একমাত্র আদরের শিশুটিকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি।
এদিকে শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত