গাজীপুরে পোশাক কারখানায় আগুন 

আপডেট : ১৩ জুন ২০২৬, ০১:৫৩ পিএম

গাজীপুর জেলার ডেগেরচালা এলাকায় ম্যাট্রিক্স স্টাইল লিমিটেড কারখানায় আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে কারখানার ছয়তলায় আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌরাস্তা ও জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত