ময়লার ভাগাড়ে পড়েছিল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

আপডেট : ১২ জুন ২০২৬, ০২:৩০ পিএম

গাজীপুরের শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে ক্ষতবিক্ষত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ২৫ বছর। শুক্রবার (১২ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের এমসি বাজার এলাকার ময়লার ভাগাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কারখানায় কাজে যাওয়া শ্রমিক ও পথচারীরা প্রথমে মরদেহটি ভাগাড়ে পড়ে থাকতে দেখতে পান। পরে তারা থানায় খবর পাঠালে পুলিশ গটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তারা জানায়, নিহতের শরীরে আঘাতের ক্ষতবিক্ষত  চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর মরদেহ নিরিবিলি স্থানের এ ভাগাড়ে ফেলে রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। উদ্ধার হওয়া মরদেহ গাজীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত