বায়ুদূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার বায়ুমানের উন্নতি

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৪:০৯ এএম

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নকাজের কারণে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। তবে গত কয়েক দিনের তুলনায় গত শুক্রবার ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি ঘটেছে। এদিন ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৯২। কিন্তু ওই দিন বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনসাসা, যার বায়ুমান স্কোর ১৬৯, যা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) গত শুক্রবার সকালে যে প্রতিবেদন প্রকাশ করে, তাতে বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ছিল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা, যার বায়ুমান স্কোর ১৬৯, যা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১২২টি নগরীর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল ১২তম স্থানে, যার বায়ুমান স্কোর ৯২। একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়।

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, ওই দিন তালিকার দ্বিতীয় স্থানে ছিল উগান্ডার রাজধানী কাম্পালা, যার বায়ুমান স্কোর ১৫৩। এর পরের অবস্থানে চিলির রাজধানী সান্তিয়াগো, যার বায়ুমান স্কোর ১২৪। এরপর রয়েছে দুবাই ও জেরুজালেম, যাদের বায়ুমান স্কোর ১১৭ ও ১০৫।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যান। বায়ুদূষণের কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত