ফতুল্লায় গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ ও গুলির খোসা উদ্ধার

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ ও পেনগানের গুলির খোসা উদ্ধার করেছে র‍্যাব। রবিবার (১৪ জুন) দুপুরে র‍্যাব-১১ সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা থানার নয়ামাটি ভাবির বাজার এলাকা থেকে এ গুপ্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গোপন খবর পেয়ে শনিবার দিবাগত রাতে নয়ামাটি ভাবির বাজার এলাকা অভিযান পরিচালনা করে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা তল্লাশি করে ঝোপ থেকে একটি পেনগান ও পেনগানের গুলির খালি খোসা উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত