নেত্রকোনায় বজ্রপাতে নিহত ২ 

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে পৃথক স্থানে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে সাপমারা গ্রামের নান্টু মিয়ারে ছেলে মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি (৫৫) ও কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সিএনজি চালক সবুজ মিয়া (৫৩)।

আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, সকালে বৃষ্টিতে পাশের নদীতে মাছ ধরতে যান জামাল মুন্সি। সেখানে বজ্রপাতে নিহত হন তিনি।

অরপদিকে কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক জানান, সকালে বৃষ্টির সময় সবুজ বিলে পেতে রাখা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হন। 

এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বজ্রপাতে মৃতদের লাশ দাফন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত