দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এ জন্য বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে।
আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল কার্যকর হতে পারে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেলের রূপরেখা প্রায় চূড়ান্ত এবং যে কোনো সময় এ বিষয়ে গেজেট প্রকাশ হতে পারে।
প্রস্তাবিত কাঠামোয় মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিভিন্ন ভাতা বাড়ানো এবং পেনশন সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আসন্ন বাজেটে বেতন-ভাতা খাতে প্রায় ৯০ হাজার কোটি টাকার বরাদ্দও রাখা হয়েছে।
প্রতিমন্ত্রীর বংশ ও পরিবারের নামে ইউনিয়ন, সংসদে জামায়াত এমপির ক্ষোভ