বিশ্বখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক রবার্ট লুইস স্টিভেনসনের ক্ল্যাসিক উপন্যাস ‘ট্রেজার আইল্যান্ড’ এর নতুন রূপান্তরে দিচ্ছেন কিংবদন্তি নির্মাতা রিডলি স্কট। উপন্যাস কাহিনী নিয়ে সিনেমা পরিচালনা করেছেন তিনি। আর এতে কুখ্যাত জলদস্যু লং জন সিলভারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হিউ জ্যাকম্যান।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন এমি-জয়ী ব্রিটিশ চিত্রনাট্যকার জ্যাক থর্ন, যিনি ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের চিত্রনাট্য লিখে সম্প্রতি আলোচিত হয়েছেন। মাইকেল প্রুসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনাও করবেন রিডলি স্কট। জ্যাক থর্ন থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে।
অষ্টাদশ শতকের প্রেক্ষাপটে রচিত স্টিভেনসনের ‘ট্রেজার আইল্যান্ড’ বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে বেশি অভিযোজিত জলদস্যুদের গল্প। এর কাহিনী আবর্তিত হয় জিম হকিন্স নামের এক তরুণকে কেন্দ্র করে যে ক্যাপ্টেন ফ্লিন্টের লুকিয়ে রাখা গুপ্তধনের একটি মানচিত্র খুঁজে পায়। সেই গুপ্তধন উদ্ধারের জন্য হিস্পানিওলা নামক জাহাজে করে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় রওনা হয় জিম ও তার দল। ছদ্মবেশী জলদস্যু লং জন সিলভার তাদের দলে যোগ দিয়ে গুপ্তধন লুট করার পরিকল্পনা করে।
‘ট্রেজার আইল্যান্ড’গল্প নিয়ে আগেই একাধিক সিনেমা, সিরিজ ও অ্যানিমেশন তৈরি হয়েছে। তবু রিডলি স্কটের মতো বিখ্যাত পরিচালকের ক্যামেরায় ও হিউ জ্যাকম্যানের অভিনয়ে গল্পটির নতুন রূপ দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।