চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ড বাতাজুরী যতরমুখ এলাকায় আগুন লেগে চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১২-১৫ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৭ জুন) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানগুলো হল- ফারুকের মুদির দোকান, নুরুল আলমের চায়ের দোকান, রূপক শীলের সেলুন ও মফিজের কাঁচামালের দোকানসহ মোট চার দোকান।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাছান জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয় জানা যায়নি, তদন্ত চলমান রয়েছে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।