বাড্ডার খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (১৭ জুন) মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাতারকুল ইয়াসিন নগর খালের পানি থেকে মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।

​বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাতারকুল ইয়াসিন নগর খালের পানির কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানায়, ধারনা করা হচ্ছে কয়েকদিন পানিতে থাকায় মরদেহটি পচন ধরেছে। পচনের ফলে আঘাতের কোন চিহ্ন বুঝা সম্ভব হয়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। তার পরনে ছিল একটি কালো জিন্স প্যান্ট এবং হাফ হাতা চেক শার্ট।​ তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত