রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২৬, ১০:২৩ পিএম

রাজধানীর কলাবাগান পান্থপথে গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু রায়হান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬জুন) বিকাল সারে ৪টার দিকে পশ্চিম পান্থপথে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সারে ৫টার দিকে মৃত ঘোষনা করেন। 

হাসপাতালে মৃত আবু রায়হানের সহকর্মী শফিকুল ইসলাম বলেন, পশ্চিম পান্থপথে একাডেমি অব বিজনেস প্রোফেশনাল (এবিপি) অফিসের অফিস সহকারীর কাজ করতো রায়হান। বিকালে অফিসের বাইরে একটি আমগাছে উঠে আম পাড়তে। লোহার পাইপ দিয়ে আম পাড়ার সময় বাইরের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যায়। দেখতে তাকে প্রথমে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

মৃত আবু রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চাউলেরচড় গ্রামে। বাবার নাম মোঃ জালাল উদ্দিন। পান্থপথের ওই অফিসে থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কলাবাগান থানায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত