সাগর-রুনি হত্যা মামলা

১২৭ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:০৬ এএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার ধার্য দিনে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আগামী ২২ জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের দিন ১২৭ বার পেছাল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত