চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার অপারেশন অফিসার (এসআই) মো. আরিফ হোসেন।
জানা যায়, বাঁশখালীর কালীপুর ইউনিয়নস্থ গুনাগরি খাসমহলের উত্তর পাশে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের ঈমানদার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর চট্টগ্রামগামী ১টি দেড় টনের ট্রাক, (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ন-১৩-৯২০৫) তল্লাশী করে ১০ (দশ হাজার) পিস ইয়াবাসহ চালক হাফিজ হাওলাদারকে (২৮) আটক করে পুলিশ।
সে বাগেরহাট জেলার বাগেরহাট সদর বৈটপুর ইউপির ভদ্রপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের পুত্র । এ ঘটনায় হাফিজ হাওলাদারের বিরুদ্ধে এসআই আরিফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মাদক ও ইয়াবা নির্মুলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. রবিউল হক ।
মা-বাবা-সন্তান বিক্রি করেন মাদক