খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৪:২৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

শুক্রবার (১৯ জুন) পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ ঘোষণা দেন ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, ইরান থেকে ৩ ও ৪ জুলাই জানাজার অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, একটি পাকিস্তানি প্রতিনিধি দল এই জানাজায় অংশ নিতে ইরান সফর করবে ।

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে। এরপর ৯ জুলাই তাকে নিজ শহর মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

নতুন সূচি অনুযায়ী, ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসাল্লায় বিদায়ী অনুষ্ঠান হবে। ৬ জুলাই তেহরানে জানাজা মিছিল অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই পবিত্র শহর কোমে দ্বিতীয় মিছিল হবে এবং ৮ জুলাই ইরাকের কারবালা ও নাজাফে জানাজা অনুষ্ঠান হবে। সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই তাকে মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হবে ।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি । ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব গ্রহণ করেন খামেনি । তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন তাঁর ছেলে মোজতবা খামেনি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালেই আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত