হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানির কাছে বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় বেলা আড়াইটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এ সময় মোটরসাইকেলের চালক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী