বাঁশখালীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

আপডেট : ২০ জুন ২০২৬, ০৪:১৬ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্ত‌রের উদ্যো‌গে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপু‌রে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’-এ  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মো.জহিরুল ইসলাম।

২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’এর মত‌বি‌নিময় সভার সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মতবিনিময় সভায় বক্তারা‌ বর্তমান সরকার কৃষক ও কৃ‌ষি খা‌তের উন্নয়‌নে বহুমুখী পদ‌ক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে এবং সেসব পদ‌ক্ষেপ ব‌াস্তবায়ন ক‌রে দে‌শের অগ্রগ‌তি সাধ‌নে সবাইকে এগি‌য়ে আসার আহ্বান জানান।

মত‌বি‌নিময় শে‌ষে কৃষক‌দের মা‌ঝে বীজ সার এবং শিক্ষা প্রতিষ্ঠানে নার‌কেল চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালীপুর ইউনিয়‌নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, পৌরসভা জামাতের আমির আবু তাহের।

উপ সহকা‌রি কৃ‌ষি কর্মকর্তা সুর‌ঞ্জিত রু‌দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কাইছার উদ্দিন, উপ সহকা‌রি কৃ‌ষি কর্মকর্তা উত্তম কুমার দত্ত, মো. শহীদ উল্লাহ, ওচমান গণি সিদ্দিকী, কলিম উল্লাহ ফারুকী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত