২৩ জুন বিশৃঙ্খলা করলে ঝুঁকিতে পড়বে : র‌্যাব

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:২০ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে ২৩ জুন কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন র‌্যাব ২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। তিনি বলেন, ‘সব স্টেশনগুলোতে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি। বিশেষ করে ২৩ জুন রিলেটেড কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে। অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি তৈরি করলে যেকোনোভাবেই হোক প্রতিহত করা হবে।’

গতকাল রবিবার রাজধানীর বসিলা র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের হোতা মাওরা সোহেলকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত