নিষিদ্ধ দলের নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে দফায় দফায় ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ২২ জুন ২০২৬, ০৮:০৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সন্ধ্যার পর আবারও ছাত্রদল একই স্থানে বিক্ষোভ মিছিল করে। 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সম্পাদক শাদমান সাকিব, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবরার লাবিব উদয়, মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীন, এফ রহমান হলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম শামীম প্রমুখ।

এ সময় তারা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল মিছিলোত্তর সমাবেশে বলেন, ‘সারা দেশে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে।

এমতাবস্থায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত