পা ঝুলিয়ে বসে থাকলে ফুলে যাচ্ছে

আপডেট : ২২ জুন ২০২৬, ১১:৩৮ পিএম

অনেকেই আছেন পা ঝুলিয়ে দীর্ঘসময় বসে থাকতে পারেন না। পা ফুলে ভারী হয়ে যায় এমনকি পেশিতে টান ধরার মতো একাধিক সমস্যায় পড়েন। এই সমস্যা শুধুই যে বয়স্কদের হয়, তা নয়। কম বয়সিরাও এই সমস্যায় ভুগতে পারেন।

দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে শরীরের নিম্নাংশে রক্ত চলাচল ব্যাহত হয়। পায়ের পাতায় রক্ত সঞ্চালন কমে যায় এবং পা ধীরে ধীরে ফুলতে শুরু করে। অফিসে, গাড়িতে, বাসে বা বিমানে যাত্রা করার সময়ে এই সমস্যা সবচেয়ে বেশি হয়। কারণ, নড়াচড়ার জায়গা বা হাঁটাচলা কম করা হয়। এই সমস্যা এড়ানোর উপায় আছে।

একই জায়গায় বসে ব্যায়াম করা যায় না। তবে হালকা স্ট্রেচিং করতে পারেন। পায়ের পাতা টান টান করে সোজা করুন। আবার আগের অবস্থায় নিয়ে আসুন। এক জায়গায় বসে পা টান টান করে ছড়িয়ে দিতেও পারেন। এমন কয়েকবার করলে পায়ে রক্ত চলাচল স্বাভাবিক হবে। মাঝেমধ্যে সিটে পা মুড়েও বসতে পারেন। বাস, ট্রেন বা বিমানে সফর করলে মাঝে মাঝে উঠে দাঁড়ান, অল্প চলাফেরা করতে পারেন। এতে পা ফোলার সমস্যা এড়াতে পারবেন। এ ছাড়া গাড়িতে সফর করলে মাঝে মাঝে বিরতি নিন এবং গাড়ি থেকে নেমে স্ট্রেচিং করে নিন।

কিছুক্ষণ পর পর পানি পান করুন। কারণ পানির অভাবেই পেশিতে টান ধরতে পারে। পা ফোলার সমস্যা থাকলে অতিরিক্ত লবণ মেশানো বা সোডিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলুন। সোডিয়াম বা লবণ শরীরে তরল ধরে রাখে। লম্বা সময় পা ঝুলিয়ে রাখলে বেশি ফুলে যায়।

ভ্রমণে আঁটসাঁট পোশাক পরা থেকে বিরত

থাকুন। এতে রক্ত সঞ্চালনের গতি কমে যেতে পারে। অনেক বেশি পা ফুলে গেলে গরম পানিতে পা ডোবান। এরমধ্যে অল্প লবণ দিতে পারেন। তাতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। পায়ের পেশিতে আরাম ও ব্যথা কমবে। গরম পানি না পেলে হিটিং প্যাডও ব্যবহার করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত