ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৫২ এএম

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ করে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের পেছনে ছাত্রদলের টেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিচারের আহ্বান জানিয়ে বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে দেখি আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে কথা বলে একদল শিক্ষক। আমরা জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ একসময় ত্রাসের রাজনীতি করেছে। আমরা এ ইতিহাস ভুলে যাইনি। আপনারা এটা চলমান রাখলে আপনাদের শাস্তির দাবিতে ছাত্রদল রাজপথে নামবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত