স্পিকার বললেন শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল ইসলাম খান। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করে বলেন, শোকর করেন, অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে। গতকাল সোমবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি স্পিকারের নজরে আনেন সাইফুল ইসলাম খান। তিনি বলেন, বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়েও অধিকাংশ মন্ত্রীর আসন ফাঁকা দেখা যাচ্ছে। সাইফুল আলম খান বলেন, তিনি লক্ষ করছেন বাজেট অধিবেশনে বেশিরভাগ সময় অধিকাংশ মন্ত্রী উপস্থিত থাকেন না। এখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নেই। মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। শোকর করেন যে, অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত