ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রাত ৯টা ২৯ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৬ কিলোমিটার পূর্ব দিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণকেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অবশ্য ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৪ দেখিয়েছে।
ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্যানুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১৬ কিলোমিটার।