ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত ২ জুন তিনি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগপত্র পাঠান। গতকাল সোমবার এ তথ্য জানা যায়। গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই আগস্টেই বদিউজ্জামান তপাদার ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরের সময়ে আগস্ট মাসে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি উল্লেখ করেন ব্যক্তিগত বিশেষ অসুবিধা হেতু তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র দাখিল করেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৭:৫৬ এএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৫৬ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০