নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাটার মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ববাজারে এসে শেষ হয়।
শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ ও এস এম রাশেদুল আলম সবুজ।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, শহর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সদর নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী, সেক্রেটারি অ্যাডভোকেট আসলাম হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।