স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা যাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, কারাগার থেকে যাহের আলভীকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর আব্দুল মালেক ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে যাহের আলভী দাবি করেন, ‘আমরা ভালোবেসে বিয়ে করেছি। আত্মহত্যার মতো কোনো ঘটনা ঘটেনি। আমার সন্তান তার মাকে হারিয়েছে, এখন আমাকে তার প্রয়োজন। আমিও ন্যায়বিচার চাই।’
মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
অন্যের জমিতে বাড়ি নির্মাণে বাধা, বৃদ্ধ বাবা-মাসহ ছেলেকে পিটিয়ে জখম
মাজারে অভিযান হলে মাদরাসার অভিযোগও তদন্ত করতে হবে