পিএইচওএসবি’র সভাপতি আফিকুল ইসলাম, সম্পাদক চৌধুরী সামছুল হক

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম

দেশে শিশু হেমাটোলজি ও অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের (পিএইচওএসবি) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী সামছুল হক কিবরীয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিএমইউ-এর সহযোগী অধ্যাপক ডা. মেহনাজ আক্তার।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিএমইউ-এর ইপনা সেমিনার হলে পিএইচওএসবি’র বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়।

সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর এবং শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল মান্নান।

কমিটিতে সহ-সভাপতি অধ্যাপক ডা. হেলেনা বেগম ও অধ্যাপক ফেরদৌসী বেগম, যুগ্ম সম্পাদক অধ্যাপক সাবিনা করিম ও সহযোগী অধ্যাপক ডা. এসএম রেজানুর রহমান, কোষাধক্ষ সহকারী অধ্যাপক ডা. শাহিনুর সোমা, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ড. তানিয়া সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ডা. উম্মে নুসরাত আরা, প্রকাশনা সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. ইশিতা রেজা খান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. ইমরুল কায়েস নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- অধ্যাপক ডা. মমতাজ বেগম, অধ্যাপক ডা. এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, অধ্যাপক ডা. জোহোরা জামিলা খান, অধ্যাপক ডা. ওলিয়া শারমীন, অধ্যাপক ডা. মুহাম্মদ তৌফিক, অধ্যাপক ডা. আব্দুল ওহাব, ডা. বনি ইয়ামিন ও ডা. রাজিউল মজিদ লেলিন। এছাড়া বৈজ্ঞানিক কমিটিতে নির্বাচিত হয়েছেন- অধ্যাপক ডা. জান্নাত আরা, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. ইয়াসমিন তানজিন জাহান, ডা. ইমরুল কায়েস ও ডা. মুবিনা নুজহাত চৌধুরী।

বার্ষিক সাধারণ সভায় সোসাইটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশে শিশু ক্যান্সার ও রক্তরোগ চিকিৎসার মানোন্নয়নে বিভিন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে অধ্যাপক ডা. আনোয়ারুল করিম এবং অধ্যাপক ডা. জোহরা জামিলা খান নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সোসাইটির কার্যক্রম আরও বেগবান হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে শিশু ক্যান্সার ও রক্তরোগের চিকিৎসায় বিশ্বমানের ইতিবাচক পরিবর্তন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত