ছাত্রশিবিরের মেডিকেল জোন সভাপতি ডা. জুলফিকার, সেক্রেটারি ডা. আদনান 

আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:৪৪ পিএম

২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেডিকেল জোন শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. জুলফিকার আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. আদনান হামজা।

বুধবার (২৪ জুন) শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান। এছাড়াও শাখার সাবেক সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৬ সেশনের বাকি সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. জুলফিকার আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ডা. জুলফিকার আলী শাখা সেক্রেটারি হিসেবে ডা. আদনান হামজাকে মনোনীত করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত