মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৪ জুন) রাতে শহরের ভিটি শিলমন্দি এলাকায় অভিযান চালিয়ে সমুদয় ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সিদ্দিক আলী (২৮), আব্দুল হান্নান (৪২), মো. কাউসার আহমেদ (৩২) ও মো. ইয়াসিন মিয়া (৩০)। সকলের বাড়ি জেলা সদরে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সংবাদ বিঞ্জপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে- বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা শহরের ভিটি শিলমন্দি এলাকায় অভিযান চালান ডিবি পুলিশের টিম।
এসময় ওই এলাকার মিনার মসজিদ সংলগ্ন রুহুল আমিনের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে চারজনকে আটক করলে তাদের কাছ থেকে ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।