'বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে বায়োটেক ও বায়োসিমিনার ওষুধের উন্নয়নে প্রবাসী বাংলাদেশি (এনআরবি) বিজ্ঞানীদের ভূমিকা' প্রতিপাদ্যে গ্লোবাল হেলথ সামিট ২০২৬ সফলভাবে বুধবার (২৪ জুন) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়।
বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ এবং এনআরবি ওয়ার্ক-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, ওষুধ শিল্পের উদ্যোক্তা, নীতি-নির্ধারক, বিনিয়োগকারী এবং উদ্ভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. এম. নাসির উদ্দিন, পিএইচডি, এফএএইচএ, প্রফেসর ও রিসার্চ ডিরেক্টর, টেক্সাস এসঅ্যান্ডএম ইউনিভার্সিটি কলেজ তাব অভিসিন, যুক্তরাষ্ট্র। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বায়োটেকনোলজি ও বায়োসিমিলার শিল্পের সম্ভাবনা, বৈশ্বিক গবেষণা সহযোগিতা, উদ্ভাবন এবং প্রবাসী বিজ্ঞানীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল 'বায়োটেকনোলজি ও বায়োসিমিলার ইনোভেশন' শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা।
এতে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা এ খাতের সম্ভাবনা, গবেষণার অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগের সুযোগ এবং ভবিষ্যৎ চ্যালেম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৗধুরী, এমপি।
অনুষ্ঠানে 'বাংলাদেশের ১০০ হেলথকেয়ার টাইটানস' শীর্ষক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়, যেখানে দেশের স্বাস্থ্যসেবা খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাফল্যগাঁথা তুলে ধরা হয়েছে।
একইসঙ্গে রাখ্যাসনা, চিকিৎসাবিজ্ঞান, ফার্মাসিউটিক্যালস, বায়োটেকনোলজি, গবেষণা, উদ্ভাবন, নেতৃত্ব এবং শিল্পোরয়নে বিশের অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ডস ২০২৬ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অথিতিদের মধ্যে ছিলেন প্রফেসর ড. এম. নাসির উদ্দিন, ইয়াসের খান চৌধুরী, এমপি, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুৰ ভূঁইয়া, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের অতিরিক্ত সচিব মিসেস রহিমা বেগম এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও অর্থকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উইং কমান্ডার (আহাম্মদ ইসমাইল হোসেন শিরাজী (অব.), প্রকাশক ও সম্পাদক, বিজনেস এশিয়া। বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা আহমেদ প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে করপোরেট উপস্থাপনা প্রদান করেন।
বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও অর্ধকণ্ঠ'র নির্বাহী সম্পাদক সুমাইয়া জামান বিশেষ প্রকাশনাসমূহ উপস্থাপন করেন এবং প্রকাশনা উন্মোচন পর্ব পরিচালনা করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের কান্ট্রি ম্যানেজার শারমিন নাহার নিনা।
আয়োজকদের মতে, এ সম্মেলনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, জ্ঞানবিনিময় বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে বৈশ্বিক বায়োটেকনোলজি ও বায়োসিমিলার শিল্পে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গৌরীপুরে গামেন্টকর্মীকে কুপিয়ে হত্যা, মরদেহ উদ্ধার
মাদরাসাছাত্রীকে উত্যক্তের অভিযোগে কালিহাতীতে যুবক আটক