জামালপুরে থানায় আসামি অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

জামালপুরে গ্রেপ্তারের পর থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন মো. শহিদুল্লাহ। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মো. শহিদুল্লাহ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। একটি মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওই রায়ের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ জানায়, বুধবার রাতে বাড়ির সামনে থেকে শহিদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পরে থানা হাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, সাজাপ্রাপ্ত আসামি শহিদুল্লাহকে গ্রেপ্তারের পর থানা হাজতে রাখা হয়েছিল। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত