৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকরা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা তৈরি পোশাক শ্রমিকদের জন্য বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক পাবে ৩০ টাকা দরে ১০ কেজি চাল। 

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কর্মসূচি চালু করা হবে। আগামীকাল ২০ নভেম্বর শুক্রবার থেকে কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে। নারায়ণগঞ্জের বিসিক, আদমজী ইপিজেডসহ ১০টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।  

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, আগামীকাল শুক্রবার ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচটন করে নারায়ণগঞ্জে মোট ৫০ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার নারায়ণগঞ্জের ১০টি স্পটে পোশাক শিল্প কারখানার শ্রমিকরা এই চাল পাবে। একেক শুক্রবার একেক স্থানে চাল বিক্রি হবে। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত