স্বামীর চেয়েও বেশি ভালোবাসি, ভক্তের মন্তব্যে

আপডেট : ২৬ জুন ২০২৬, ০১:৫৬ পিএম

বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি কর্ণাটকের ম্যাঙ্গালোরে একটি রিয়েল এস্টেট কোম্পানির অনুষ্ঠানে অংশ নেন। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি নিজের জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করে দর্শকদের মাতিয়ে তোলেন।

অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথাও বলেন শাহরুখ। এ সময় এক নারী ভক্ত জানান, তিনি নিজের স্বামীর চেয়েও শাহরুখকে বেশি ভালোবাসেন। তার এমন মন্তব্যে পুরো অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়।

জবাবে শাহরুখ মজা করে বলেন, ‘এ ধরনের কথা সবার সামনে না বলে আলাদা করে বললেই ভালো হতো!’

এরপর তিনি বলেন, ‘আমি জানি এটা ভালোবাসা থেকেই বলেছেন। 

আমি আপনার অনুভূতি বুঝতে পারছি, আর আশা করি আপনার স্বামীও বুঝবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনার স্বামীকেও ভালোবাসি, পুরো পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।’

অনুষ্ঠানের শুরুতে শাহরুখ কন্নড় ভাষায় ‘নমস্কার’ বলে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ম্যাঙ্গালোরের মানুষের ভালোবাসা ও আন্তরিক অভ্যর্থনায় তিনি সত্যিই মুগ্ধ।

এদিকে, শাহরুখ খান এখন তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্লা ও রানী মুখার্জি। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত