হুঁশিয়ারি আইআরজিসির

মার্কিন হামলার সমুচিত জবাব দেবে ইরান 

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:০০ এএম

ইরানি ভূখণ্ডে মার্কিন হামলার কোনো জবাবই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের সরকারি বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে এমনটাই জানা গেছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী সিদিক দ্বীপে চালানো মার্কিন হামলা সাফল্যের সঙ্গে নস্যাৎ করে দিয়েছে।

এ বিষয়ে বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, ‌‌‘আমরা স্পষ্ট করে বলতে চাই যে, এই আগ্রাসন কোনোভাবেই বিনা জবাবে পার পাবে না। আমাদের সুবিধামতো সময়ে এবং সুবিধামতো স্থানে আমরা অত্যন্ত দ্রুত ও কঠোর জবাব দেব।’

বিবৃতিতে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ভবিষ্যতে যদি মার্কিন পক্ষ থেকে নতুন কোনো বোকামি বা উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হয়, তবে তার বিপরীতে আরও ভয়াবহ ও কঠিন প্রতিশোধ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত