জামালপুরে হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু 

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক শ্রমিক মারা গেছেন। তিনি উপজেলার কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

শুক্রবার (২৬ জুন) সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে রাতে তাকে না পেয়ে সকাল বের হন।

শনিবার (২৭ জুন) সকালে ধানুয়া কামালপুর গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় খোঁজ করতে বের হয় বাড়ির লোকজন ও স্বজনরা। পাহাড়ের জঙ্গল থেতলানো অবস্থায় পরে থাকা জয়নালের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয়রা ধারণা করছে তিনি রাতে বন্য হাতির আক্রমণে মারা গেছেন।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত