স্বাস্থ্যসেবায় দ্রুত সংযোগের নতুন দিগন্ত এইডফাস্ট

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৫:০১ এএম

বাংলাদেশে চিকিৎসাসেবা গ্রহণে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি সঠিক তথ্য ও সঠিক প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগের অভাব। জরুরি মুহূর্তে কোন ডাক্তার কোথায় আছেন, কোন ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় পরীক্ষা করা যায়, কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে কিংবা রক্তদাতা পাওয়া যাবে এসব তথ্য খুঁজতে গিয়ে অনেক রোগী ও স্বজনকে ভোগান্তিতে পড়তে হয়। এই সমস্যার সমাধানে কাজ করছে এইডফাস্ট (AidFast)। দ্রুত চিকিৎসাসংক্রান্ত সাহায্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই এইডফাস্টের উদ্দেশ্য।

‘এইডফাস্ট’ একটি স্বাস্থ্যসেবা-ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে রোগী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সহজ যোগাযোগের সেতুবন্ধন তৈরি করা হয়েছে। অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীরা ডাক্তার, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক, ফিজিওথেরাপি সেন্টার, ব্লাড ডোনার এবং অন্যান্য স্বাস্থ্যসেবার তথ্য লোকেশন-ভিত্তিক সহজেই খুঁজে পেতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হলো সময় সাশ্রয়। একজন রোগী যদি ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পেয়ে যান, তাহলে অপ্রয়োজনীয় যাতায়াত, ভুল সিদ্ধান্ত এবং চিকিৎসা নিতে দেরি হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। এইডফাস্ট সেই লক্ষ্যেই কাজ করছে।

বর্তমানে দেশের বিভিন্ন জেলায় শত শত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এইডফাস্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে। ইতিমধ্যে এর আওতাভুক্ত গ্রাহক প্রায় ২ লাখ ছাড়িয়ে গেছে। বর্তমানে মাসে ৫০ হাজারের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত