‘পর্যাপ্ত মজুত রয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল’

আপডেট : ২৮ জুন ২০২৬, ১১:৪১ এএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে বর্তমানে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে ৬ থেকে ৫৯ মাসের ২ কোটি ৫৫ লাখ শিশুকে আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে থেকে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি বলেন, বর্তমানে সরকারের কাছে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত আছে।

ক্যাম্পেইনে কোনো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়াতে পারলে পরবর্তী দিন নির্দিষ্ট কেন্দ্রে দেওয়া হবে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।

এছাড়া জন্মের পর থেকে অন্তত ছয় মাস পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ানোর অনুরোধ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ায় হাম মারাত্মকভাবে আক্রান্ত করেছিল। এছাড়া ভিটামিন ‘এ’ ক্যাপসুলেরও কোনো মজুত ছিল না।

মো. সাখাওয়াত হোসেন বলেন, এবার হামের টিকা শতভাগ কাভারেজ নিশ্চিত করা হয়েছে। কেউ বাদ পড়লে এখনো খুঁজে খুঁজে দেওয়া হচ্ছে।

হামের টিকার মান নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, অত্যন্ত উন্নত মানের টিকা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত